জীবননগরের ইয়াবাসহ শামীম হোসেন আটক

আপলোড তারিখঃ 2019-11-27 ইং
জীবননগরের ইয়াবাসহ শামীম হোসেন আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জীবননগর পৌর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ শামীম হোসেন (৩৩) নামের একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় আটক ব্যক্তির কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটক হওয়া আসামির বিরুদ্ধে মামলা করে সংশ্লিষ্ট থানা হেফাজতে সোপর্দ করা হয়। আটক শামীম হোসেন জীবননগর পৌর এলাকার হরমুজ আলীর ছেলে। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে জীবননগর মা ক্লিনিকের সামনে থেকে তাঁকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জেলা গোয়ন্দা পুলিশ জানতে পারে, জীবননগর পৌর এলাকার মা ক্লিনিকের সামনে ইয়াবাসহ একজন ব্যক্তি অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিীক ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মিলন হোসেন ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জীবননগর পৌর এলাকার হরমুজ আলীর ছেলে শামীম হোসেনকে আটক করা হয়। এ সময় আটক আসামির শরীর তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটক আসামির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে উদ্ধার করা মাদকসহ সংশ্লিষ্ট থানা হেফাজতে সোপর্দ করে। আজ তাঁকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)