মহেশপুর সীমান্ত থেকে নয়জন অনুপ্রবেশকারী আটক

আপলোড তারিখঃ 2019-11-27 ইং
মহেশপুর সীমান্ত থেকে নয়জন অনুপ্রবেশকারী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে আরও নয়জনকে আটক করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার জলুলী ও পলিয়ানপুর বিওপির মাঠপাড়া সীমান্ত থেকে তাঁদের আটক করা হয়। খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, গতকাল ভোরে জলুলী ও পলিয়ানপুর বিওপির মাঠপাড়া সীমান্ত দিয়ে ভারতে থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নয়জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ২ জন শিশু। তাঁদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটক প্রত্যেকেই নিজেকে বাংলাদেশের নাগরিক বলে দাবি করছেন। এ নিয়ে ৫৮ ব্যাটালিয়নের আওতায় ঝিনাইদহ সীমান্তে অবৈধভাবে প্রবেশের সময় বিজিবির হাতে আটক ব্যক্তির সংখ্যা দাঁড়াল ২ শ ৩৮ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)