মেহেরপুরে ট্রাফিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

আপলোড তারিখঃ 2019-11-27 ইং
মেহেরপুরে ট্রাফিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: ‘ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিক পুলিশকে সহায়তা করুন’ এ প্রতিপাদ্যে মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে ট্রাফিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওয়াপদা মোড় হয়ে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে পুলিশ সুপার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী, জেলা বাস মালিক সমিতির লাইন সম্পাদক হাসিবুল, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, জেলা ট্রাক ও টাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন বাবু প্রমুখ। এ ছাড়া র‌্যালি ও আলোচনা সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান, মুজিবনগর থানার ওসি আবুল হাসেম, ডিআই ওয়ান ফারুক হোসেন, ট্রাফিক পুলিশের টিআই-১ ইসমাইল হোসেন, টিআই-২ গোলাম মুজতবা, সার্জেন্ট নাজমুল হাসান, মুজাফ্ফর হোসেন, কোর্ট ইন্সপেক্টর গোলাম মোহাম্মদ, আব্দুল আউয়ালসহ জেলার পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য, মোটর শ্রমিক ইউনিয়ন ও ট্রাক ও টাংকলরী শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)