ভারতীয় মহিষ, ফেনসিডিলসহ বিভিন্ন মালামাল উদ্ধার

আপলোড তারিখঃ 2019-11-27 ইং
ভারতীয় মহিষ, ফেনসিডিলসহ বিভিন্ন মালামাল উদ্ধার ছবির ক্যাপশন:
দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালানবিরোধী পৃথক অভিযান সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার পৃথক স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মহিষ, ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার পৃথক স্থানে পৃথক অভিযানে এসব চোরাচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. রকিব খান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত পীরপুরকুল্লা সীমান্তে মেইন পিলার ৯২-এর নিকট থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পীরপুরকুল্লা মাঠ থেকে ২টি ভারতীয় মহিষ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। উদ্ধার হওয়া মহিষ দর্শনা কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। একইদিন সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. একরামুল হক ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত চাকুলিয়া সীমান্তে মেইন পিলার ৮৬/৭-টি এর নিকট থেকে ৩ শ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া বাঁশবাগান নামক স্থান থেকে ৩টি ভারতীয় গরু উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। এ বিষয়ে জড়িত সন্দেহে চাকুলিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে রিপন মিয়া (৩০) ও একই গ্রামের নুরুর ছেলে আরিফুল ইসলামকে (৩৫) পলাতক আসামি করে নায়েব সুবেদার মো. একরামুল হক বাদী হয়ে দামুড়হুদা থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন। এদিকে, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. একরামুল হক ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত চাকুলিয়া সীমান্তে মেইন পিলার ৮৬/৯-টি এর নিকট হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া মসজিদের পেছন থেকে ২টি ভারতীয় মহিষ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। উদ্ধার হওয়া মহিষ দর্শনা কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। অপর দিকে, গতকাল দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. একরামুল হক ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঠাকুরপুর সীমান্তে মেইন পিলার ৯০ এর নিকট হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর পশ্চিমপাড়া বাঁশবাগান নামক স্থান থেকে ১টি ভারতীয় মহিষ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধার হওয়া মহিষ দর্শনা কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। অন্যদিকে, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. জহির উদ্দিন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের জয়নগর আমবাগান নামক স্থান থেকে ১০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১টি মোটরসাইকেল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১ লাখ ৮৬ হাজার টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং মোটরসাইকেল দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)