ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ প্রতিরোধে জনমত গঠনবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গেও মতবিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. লিটন আলী। গতকাল বেলা ২ টার দিকে উপজেলা পরিষদের হলরুমে নির্বাহী অফিসার (ইউএনও) মো. লিটন আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, ওসি সৈয়দ আশিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টাার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক প্রশান্ত অধিকারী, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার আক্তারুজ্জামান ও আলমডাঙ্গা প্রেসক্লাবের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার হামিদুল ইসলাম আজম প্রমুখ। সভায় মোট ৬০ জন উপস্থিত ছিলেন। এরমধ্যে ৩৫ জন মসজিদের ইমাম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৮ জন, মুক্তিযোদ্ধা ৪ জনসহ সাংবাদিক ও সূধীজনেরা উপস্থিত ছিলেন।
