ছবির ক্যাপশন:
দামুড়হুদার পৃথক স্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান
সমীকরণ প্রতিবেদন:
দামুড়হুদা উপজেলার পৃথক স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গরু, ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার ও গত রোববার পৃথক অভিযানে এসব চোরাচালান উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল সোমবার ভোর পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. লোকমান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত চাকুলিয়া সীমান্তে মেইন পিলার ৮৭-এর নিকট থেকে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া মাঠ নামক স্থান হতে ২টি ভারতীয় মহিষ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। উদ্ধার হওয়া মহিষ দর্শনা কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
একইদিন সকাল আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির বিশেষ টহল কমান্ডার নায়েক মো. মনির হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর জোড়াবটতলা থেকে ২০ প্যাকেট ভারতীয় পেস্তা বাদাম, ৪০ প্যাকেট কিচমিস এবং ৬০টি ব্রা উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা। উদ্ধার হওয়া মালামাল দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
অপর দিকে, গতকাল সকাল সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির বিশেষ টহল কমান্ডার নায়েক মো. মনির হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা পেট্রল পাম্পের সামনে থেকে ১৭টি ভারতীয় শাড়ি এবং ১০টি লেডিস শাল চাঁদর উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা। উদ্ধার হওয়া মালামাল দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
একইদিন সকাল সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির বিশেষ টহল কমান্ডার নায়েক মো. মনির হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত লোকনাথপুর পেট্রল পাম্পের সামনে থেকে ৬টি ভারতীয় শাড়ি, ৭টি ওঁড়না, ৩টি থ্রিপিস, ২৩টি ব্রা, ৪টি শাল চাঁদর, ৪টি নাইটি, ২টি পাঞ্জাবী, ৫ প্যাকেট চকলেট এবং ৫৪টি বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৬২ হাজার ৪২০ টাকা। উদ্ধার হওয়া মালামাল দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
অন্যদিকে, গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির বিশেষ টহল কমান্ডার নায়েক মো. মনির হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা মা ও শিশু হাসপাতালের সামনে থেকে ৮টি ভারতীয় শাল চাঁদর, ৬টি সোয়েটার, ১০টি গেঞ্জি, ৩টি থ্রিপিস এবং ৬টি লোশন উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৫২ হাজার ১ শ টাকা। উদ্ধার হওয়া মালামাল দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
অপর দিকে, গত রোববার রাত আনুমানিক আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির বিশেষ টহল কমান্ডার নায়েক মো. মনির হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের জয়নগর কবরস্থান নামক স্থান থেকে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা। উদ্ধার ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
