ছবির ক্যাপশন:
হিজলগাড়ীতে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় ডিসি নজরুল ইসলাম
আরিফ হাসান, হিজলগাড়ী:
চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের আয়োজনে হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তরা বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা করেন। গতকাল সোমবার সকাল ১১টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, গতকাল সোমবার সকাল ১১টায় হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিস আয়োজিত সরকারের সাফল্য অর্জন, উন্নয়ন ভাবনা ও সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নে বিশ্বের রোল মডেল। অতীতের যেকোনো সময়ের তুলনায় বাংলাদেশের অর্থনীতির ভিত এখন বেশি শক্তিশালী। দারিদ্র্য নির্মূল, খাদ্য নিরাপত্তা গড়ে তোলা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নিরক্ষতা দূরীকরণ, বিদ্যুৎ-জ্বালানী খাতে উন্নয়ন, শিল্প ও বাণিজ্যে প্রসার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন, নারীর ক্ষমতায়ন ও সুশাসন নিশ্চিত করা, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলাসহ সব ক্ষেত্রে বর্তমান সরকার অভাবনীয় সাফল্য অর্জন করেছে। প্রতিটি সূচকে বাংলাদেশ কাক্সিক্ষত সফলতা অর্জন করেছে। সরকারের এই উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে প্রতিটি নাগরিককে নিজ নিজ স্থান থেকে এগিয়ে আসতে হবে।’
আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান হাজি আসাদুল হক বিশ্বাস, বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন, হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল আজম মিন্টু, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ও হিজলগাড়ী বাজার কমিটির সভাপতি মীর মফিজ উদ্দিন। এ ছাড়াও উপস্থিত ছিলেন বেগমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোবারক আলী, বেগমপুর ইউনিয়নের ইউপি সদস্য আলী কদর, জিল্লুর রহমান, আবু সালেহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
