তিন রাজাকারের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত!

আপলোড তারিখঃ 2019-11-26 ইং
তিন রাজাকারের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত! ছবির ক্যাপশন:
ঝিনাইদহে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলা ঝিনাইদহ অফিস: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ঝিনাইদহ জেলার হলিধানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ফলে বিচারের কাঠগড়ায় উঠতে হচ্ছে তাঁদের। গত রোববার এক সংবাদ সম্মেলনে ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে এ প্রতিবেদন চূড়ান্তের কথা জানান সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান ও জ্যেষ্ঠ কর্মকর্তা এম সানাউল হক। এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ৭৫তম প্রতিবেদন। দুটি অভিযোগ তদন্ত করেছেন তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খান। যাঁদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে, তাঁদের দুজন হলেন রাজাকার মো. আবদুর রশিদ মিয়া (৬৬), মো. সাহেব আলী মালিথা (৬৮) ও আছমত আলী। গত ২১ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানা মোতাবেক ঝিনাইদহ পুলিশ দুজনকে গ্রেপ্তার করে ঢাকায় পাঠায়। এর মধ্যে কোলা গ্রামের আব্দুল গণি ম-লের ছেলে আছমত রাজাকার পলাতক রয়েছেন। শিগগিরই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুলের প্রসিকিউশনের কাছে দাখিলের কথা জানিয়েছে তদন্ত সংস্থা। এদিকে, গ্রেপ্তারের পরই আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হয়েছে আব্দুর রশিদকে। তিন শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির পদ থেকেও তাঁকে বাদ দেওয়া হয়েছে। তবে এখনো এ রাজাকার পরিবারের সন্তানেরা যুবলীগ ও মহিলা লীগের বিভিন্ন পদে বহাল রয়েছেন। রাজাকারের নামে প্রতিষ্ঠা করা হয়েছে প্রতিবন্ধী স্কুল। একাত্তরের মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেও পরিবারটি আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে অঢেল সম্পদের মালিক হয়েছে। ক্ষমতা প্রভাব ও প্রতিপত্তি গড়ে তুলে গোটা হলিধানী ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করেছে আব্দুর রশিদ পরিবার। ইউনিয়নবাসী এই রাজাকার পরিবারের প্রতি প্রশাসন ও সরকারি দলের কতিপয় নেতার কেন এত দুর্বলতা, তা তদন্ত করে দেখতে দলীয় সভানেত্রীর কাছে অনুরোধ করেছেন। ১ কলাম

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)