মেহেরপুরে স্ত্রীর মামলায় স্বামীর জেল!

আপলোড তারিখঃ 2019-11-26 ইং
মেহেরপুরে স্ত্রীর মামলায় স্বামীর জেল! ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে প্রথম স্ত্রীর করা মামলায় শামীম রেজা নামের এক ব্যক্তিকে দুই বছরের কারাদ- দিয়েছেন আদালত। গতকার সোমবার দুপুরের দিকে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শাহিন রেজা এ রায় দেন। সাজাপ্রাপ্ত শামীম রেজা মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের মানিক হোসেনের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের দিকে শামীম রেজা তাঁর প্রথম স্ত্রী শিল্পীয়ারার অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করেন এবং তাঁর ওপর নির্যাতন শুরু করেন। ওই ঘটনায় শিল্পীয়ারা বাদী হয়ে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত মামলাটির বিচারকার্য শেষে মুসলিম পারিবারিক আইনে শামীম রেজাকে দুই বছরের কারাদ- প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)