অস্ত্রসহ সাতগাড়ির খালিদ ও রাফিউল আটক

আপলোড তারিখঃ 2019-11-26 ইং
অস্ত্রসহ সাতগাড়ির খালিদ ও রাফিউল আটক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা দিগড়ী ইসলামপুরে ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার দিগড়ী ইসলামপুর জামে মসজিদ-সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে আটক করেছে র‌্যাব। এ সময় তাঁদের কাছ থেকে দুটি ধারালো রামদা, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতিসহ মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ী নতুন পাড়ার বিশারত ম-লের ছেলে খালিদ ম-ল (২৫) ও ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার ইউনুছ আলীর ছেলে রাফিউল ইসলাম (২২)। গত রোববার রাতে তাঁদের আটক করা হয়। জানা যায়, গত রোববার রাত ১১টার দিকে র‌্যাবের একটি টিম চুয়াডাঙ্গার ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পৌর এলাকার দিগড়ী ইসলামপুর জামে মসজিদ-সংলগ্ন এলাকায় বাঁশবাগানের ভেতর এক দল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‌্যাব-৬-এর ডিএডি রেজাউল করিম ফোর্স নিয়ে ঘটনাস্থালে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে গেলেও আটক হন খালিদ ম-ল ও রাফিউল ইসলাম নামের দুই ডাকাত। এ সময় আটক ব্যক্তিদের তল্লাশি করলে একটি বস্তার মধ্যে রাখা দুটি ধারালো রামদা, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতিসহ মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাঁদের ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাতকদের মধ্যে চারজনের নাম-ঠিকানা বলেন তাঁরা। পরে র‌্যাব বাদী হয়ে আটক ব্যক্তিরাসহ পলাতক আসামিদের নামে মামলা করে আটক হওয়া আসামিদের চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করলে গতকালই তাঁদের আদালতে প্রেরণ করে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)