আ.লীগ মানুষের উন্নয়ন ও অর্থনীতির মুক্তির জন্য কাজ করছে

আপলোড তারিখঃ 2019-11-26 ইং
আ.লীগ মানুষের উন্নয়ন ও অর্থনীতির মুক্তির জন্য কাজ করছে ছবির ক্যাপশন:
জীবননগরের হাসাদাহ ইউনিয়ন আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এমপি ছেলুন জোয়ার্দ্দার বদরুজ্জামান শ্যামল: জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় হাসাদাহ ইউনিয়ন পরিষদ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম রবি বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। সম্মেলনের উদ্বোধন করেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। তা নাহলে দেশ আবারো ষড়যন্ত্রের শিকার হবে। দলীয় নেতা-কর্মীদেরও দায়িত্ব হচ্ছে দলকে সুসংগঠিত করা। ক্যাসিনো কেলেঙ্কারী থেকে অনেক কিছুই হচ্ছে। তাই আমাদের দলীয় নেতা-কর্মীদের আত্মশুদ্ধির সময় এসেছে। আমাদের আত্মসংযম হতে হবে। অন্যায়কারী কখনো মহৎ নেতা হতে পারে না। দেশে দুর্নীতি, অবিচার ও অনিয়ম বন্ধে দলীয় নেতা-কর্মীদের কী কিছুই করার নেই?’ কোনো কাউন্সিলই গুরুত্বহীন নয় দাবি করে তিনি বলেন, প্রতিটি কাউন্সিলেই গুরুত্বপূর্ণ। তাই কাউন্সিলের মাধ্যম ভালো মানুষদের দলের নেতৃত্বে আনতে হবে। এমপি ছেলুন জোয়ার্দ্দার আরও বলেন, দেশের মানুষের উন্নয়ন ও অর্থনীতির মুক্তির জন্য কাজ করছে আওয়ামী লীগ। এর একটি বড় বাঁধা দুর্নীতি। আর এ দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স। দল নয়, সর্বস্তরের এ অভিযান চলতে থাকবে।’ বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি আলী আজগর টগর বলেন, বাঙালি জাতির প্রতিটি মহৎ, শুভ ও কল্যাণকর অর্জনে আওয়ামী লীগের ভূমিকা ছিল অনন্য। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। আওয়ামী লীগের শক্তি তাদের তৃণমূল। তাই তৃণমূলের নেতা-কর্মীদের নিয়ে এই নব্য ও সুবিধাভোগী আওয়ামী লীগারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন মিয়া, নজরুল মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদ-উদ-জামান লিটু ও জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ। আলোচনা সভা শেষে সম্মেলনের দ্বিতীয় পর্বে উপস্থিত সবার সম্মতিক্রমে রবিউল ইসলাম রবি বিশ্বাসকে সভাপতি ও জসিম উদ্দীন জালালকে সাধারণ সম্পাদক করে হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। সেই সঙ্গে নতুন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদককে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)