ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বণিক সমিতির নেতারা। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন, সম্পাদক আলহাজ্ব মীর শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, সহসভাপতি জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ আলাউদ্দিন আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, মহিলাবিষয়ক কর্মকর্তা উম্মে ছালমা আক্তার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সোনালী ব্যাংকের কর্মকর্তা মানোয়ার হোসেন প্রমুখ।
