মহেশপুরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2019-11-26 ইং
মহেশপুরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহে মহেশপুর উপজেলার দত্তনগর এলাকা থেকে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত রোববার গভীররাতে দত্তনগর চৌরাস্তা মোড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামের আয়ুব আলী ম-লের ছেলে আনোয়ার ম-ল (২৩) ও আব্দুল মাজেদ সরকারের সুমন সরকার (২৭)। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, দত্তনগর এলাকা দিয়ে ট্রাকযোগে ফেনসিডিল পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে দত্তনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই তারিফুল ইসলাম ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। এ সময় ট্রাক থেকে ১০৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সেই সঙ্গে ওই দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)