দুই দফা দাবিতে অটোবাইক শ্রমিকদের স্মারকলিপি

আপলোড তারিখঃ 2019-11-26 ইং
দুই দফা দাবিতে অটোবাইক শ্রমিকদের স্মারকলিপি ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দুই দফা দাবিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি চুয়াডাঙ্গা জেলা কমিটি। গতকাল সোমবার তাঁরা এ স্মারকলিপি প্রদান করে। সংগঠনটির চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি মুনতাজুর রহমান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজুর স্বাক্ষরিত স্মারকলিপিতে লাইসেন্সের নামে পৌর এলাকায় চলাচলের জন্য চুয়াডাঙ্গা পৌর মেয়র যে অনুমতি পরিচয়পত্র প্রদান করেছে, তা ফেরত চাওয়া এবং স্থানীয় সরকারের অনুমতিবিহীন জেলার পৌর ও ইউপি থেকে কোনো সনদপত্র না দেওয়ার দাবি জানানো হয়। স্মারকলিপিতে তাঁরা দাবি করেন, বাংলাদেশ পৌর গেজেটে উল্লেখ না থাকায় অটোবাইকের প্রতি রাজস্ব নেওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিষেধ আছে। চুয়াডাঙ্গা পৌর মেয়র ষড়যন্ত্রমূলক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতিবিহীন পৌর এলাকায় চলাচলের অনুমতিপত্র প্রদান করছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)