ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ও কালুপোল বাজারে অভিযান চালিয়ে দুটি দোকানে জরিমান করেছে ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা। গতকাল রোববার দুপুরের দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই দুটি দোকানে ভোক্তা-সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সদর উপজেলার গড়াইটুপি বাজারে মেসার্স মামুন ট্রেডার্সে ও কালুপোল বাজারে মেসার্স স¤্রাট ট্রেডার্সে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ডিজেল, গ্যাস সিলিন্ডার বিক্রয়ের লাইসেন্স না থাকা, অগ্নিনির্বাপক যন্ত্রের মেয়াদ না থাকাসহ দাঁড়িপাল্লা ও বাটখারায় ওজনে কারচুপি ছাড়াও সারের মূল্যতালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮, ৫২ ধারা মোতাবেক মামুন ট্রেডার্সকে ১০ হাজার ও মেসার্স স¤্রাট স্টোরকে ৩৮, ৪৬ ধারায় ৫ হাজার জরিমানা করা হয়। সদর থানা পুলিশের সহায়তায় অভিযানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
