ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় ‘এমপি ছেলুন’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় ‘এমপি ছেলুন’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা তিনটার দিকে আলমডাঙ্গা বড় ফুটবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘আমাদের পথভ্রষ্ট যুব সমাজকে সঠিক পথে পরিচালনা করতে হলে তাঁদেরকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকা-ে ব্যস্ত রাখতে হবে। এতে তাঁদের দেহ ও মন সুস্থ থাকবে। তাদের পিতা-মাতাদের উচিত, তাঁদের সন্তান সন্ধ্যার পর কোথায় যায়, কোথায় থাকে তার খেয়াল রাখা তাহলে তারা পথভ্রষ্ট হতে পারবে না।
উদ্বোধনী খেলায় ফ্রেন্ডস ক্লাব ১-০ গোলে আলমডাঙ্গা একাদশকে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান ফ্রেন্ডস ক্লাবের খেলোয়াড় আশরাফুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদীর গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেরা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন ও চুয়াডাঙ্গা জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি নুরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বণিক সমিতির সম্পাদক মীর শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সম্পাদক হামিদুল ইসলাম আজম, সাবেক ফুটবলার প্রভাষক শরিফুল ইসলাম, অ্যাড. সিরাজুল ইসলাম লাল্টু, গরিবে নেওয়াজ, মিয়ারাজ হোসেন, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিদ, রেজাউল হক তবা, সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম, আব্দুল মজিদ, শফিউর রহমান, পৌর যুবলীগের সভাপতি আব্দুল গাফ্ফার, সাবেক কাউন্সিলর দ্বীনেশ কুমার, জাহাঙ্গাীর আলম, ছাত্রলীগের নেতা নয়ন সরকার, বাদশা, সাকিব, সজিব, সিহাব প্রমুখ। খেলা পরিচালনা করেন আবুল হাসান, সোহাগ, ফিরোজ ও মহসীন কামাল। খেলায় ধারাভাষ্যে ছিলেন আবু বক্কর সিদ্দিক।
