ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে মেহেরপুর জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে রাজস্ব সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইবাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি, সহকারী কমিশনার রাকিবুল ইসলাম প্রমুখ।
