মুজিবনগর ও গাংনীতে সময়ের সমীকরণ-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড তারিখঃ 2019-11-25 ইং
মুজিবনগর ও গাংনীতে সময়ের সমীকরণ-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের মুজিবনগর ও গাংনীতে দৈনিক সময়ের সমীকরণ-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল রোববার পৃথক সময়ে পৃথক আয়োজনে এ প্রতিষ্ঠাবর্ষিকী উদ্যাপন করা হয়। মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগরে দৈনিক সময়ের সমীকরণ-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় কেক কেটে ও আলোচনা সভার মধ্যে দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। সময়ের সমীকরণ-এর মুজিবনগর অফিস প্রধান মুনশী মোকাদ্দেস হোসেনের সভাপতিত্বে প্রতিষ্ঠাবর্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সি ওমর ফারুক প্রিন্স। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর প্রতিদিনের মুজিবনগরে ব্যুরো প্রধান রেজাউল করিম রেজা, মেহেরপুরের চোখ অনলাইন নিউজ পোর্টালের প্রতিনিধি সোহাগ ম-ল, দৈনিক অধিকার পত্রিকার জেলা প্রতিনিধি শাকিল কিবরিয়া প্রমুখ। অনুষ্ঠানের শেষে পত্রিকার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। গাংনী: চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাংনীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে মেহেরপুরের গাংনী প্রেসক্লাবে এ কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময়ের সমীকরণ-এর গাংনী অফিস প্রধান মো. মাহাবুব আলমের সভাপতিত্বে ও আরটিভির প্রতিনিধি মাজেদুল হক মানিকের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট কথাসাহিত্যিক রফিকুর রশীদ রিজভী, কেন্দ্রীয় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সহসভাপতি মেহেরপুর কন্যা-শিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম, গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. এ কে এম শফিকুল আলম, গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলী, গাংনী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম নিরাপদ দাস, ¬সময়ের সমীকরণ-এর প্রতিনিধি মিজান রহমান, সাংবাদিক এস এম রফিকুল আলম বকুল, এ সিদ্দিকী শাহিন, জিনারুল ইসলাম দিপুসহ গণমাধ্যমকর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)