সৃজনশীল চিন্তা ধারা আর সাহিত্য সংস্কৃতির অনবদ্য প্রকাশে পাঠক প্রিয়তার শীর্ষে সময়ের সমীকরণ

আপলোড তারিখঃ 2019-11-24 ইং
সৃজনশীল চিন্তা ধারা আর সাহিত্য সংস্কৃতির অনবদ্য প্রকাশে পাঠক প্রিয়তার শীর্ষে সময়ের সমীকরণ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন কার্যালয়ে কেক কেটে দৈনিক সময়ের সমীকরণ’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সমীকরণ প্রতিবেদন: জমকালো আয়োজনে উদ্যাপিত হল দৈনিক সময়ের সমীকরণ-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল শনিবার প্রধান কার্যালয় চুয়াডাঙ্গাসহ আলমডাঙ্গা, দর্শনা, বিভিন্ন ব্যুরো ও আঞ্চলিক কার্যালয়ে কেক কেটে দিবসটি উদ্যাপন করা হয়। জীবননগর অফিসের উদ্যোগে আয়োজন করা হয় কেক কাটা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের সঙ্গে সঙ্গে সৃজনশীল চিন্তা ধারার অনবদ্য প্রকাশনা সময়ের সমীকরণ-কে এখন অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। সাহিত্য সংস্কৃতির অনবদ্য প্রকাশে পত্রিকাটি এখন পাঠক প্রিয়তার শীর্ষে। চুয়াডাঙ্গা শহর থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলার নানা সমস্যা তুলে ধরে, উন্নয়নমূলক সংবাদ ধারাবাহিকভাবে প্রকাশ করে যাচ্ছে। মফস্বল শহর থেকে একটি পত্রিকা প্রকাশ পেয়ে এতো দ্রুত জনপ্রিয়তা অর্জন করে অসম্ভবকে সম্ভব করেছে। এটা সময়ের সমীকরণ-এর জন্য অহংকার ও গর্বের বিষয়। পত্রিকাটি প্রাকৃতিক দুর্যোগ, বিদ্যুৎ সমস্যা, প্রতিদিনের নানা সমসাময়িক সমস্যা পাড়ি দিয়েও আবারো রয়েছে পরিবহন সমস্যা, সেটাও কাটিয়ে নিয়মিত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলাবাসীর উন্নয়নে ভূমিকা রাখছে। এর সঙ্গে অনলাইন প্রকাশনায় আধুনিক গণমাধ্যমের বৈশিষ্ট্য ধারণ করে নিয়েছে।’ গতকাল শনিবার রাতে চুয়াডাঙ্গা কোর্ট মোড়ের পুলিশ পার্ক লেনে দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সম্পাদক ও প্রকাশক শরীফুজ্জামান শরীফ, প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বার্তা সম্পাদক হুসাইন মালিক, ব্যবস্থাপনা সম্পাদক আমানউল্লাহ আমান, সহসম্পাদক পলাশ কুমার সাহা, সুমন পারভেজ, হেমন্ত কুমার সিংহ রায়, বিজ্ঞাপন ব্যবস্থাপক সেলিমুল হাবিব সেলিশ, আশরাফুল ইসলাম শ্যামল, কবি রিগ্যান এসকান্দার, বিশেষ প্রতিবেদক এস এম শাফায়েত, ডেস্ক ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, প্রতিবেদক আফজালুল হক, রাহুল রাজ,আনিছ বিশ্বাস, বি এ জীবন,  মেহেরাব্বিন সানভী, হাসানুজ্জামান হাসান, তৌহিদুর রহমান তপু, রোকনুজ্জামান রোকন প্রমুখ। আলমডাঙ্গা: ``আলমডাঙ্গায় দৈনিক সময়ের সমীকরণ-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ছয়টায় আলমডাঙ্গা পরিবার পরিকল্পনা অফিসের হলরুমে কেক কেটে ও আলোচনা সভার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। সময়ের সমীকরণ-এর আলমডাঙ্গা অফিস প্রধান খন্দকার হামিদুল ইসলাম আজমের সভাপতিত্বে প্রতিষ্ঠাবর্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, আলমডাঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান, চুয়াডাঙ্গা জজ কোর্টের সরকারি কৌসুঁলী বীর মুক্তিযোদ্ধা খন্দকার নাসির উদ্দিন মন্জু, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার। সময়ের সমীকরণ-এর আলমডাঙ্গা প্রতিনিধি ও আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক শেখ শফিউজ্জামানের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মাথাভাঙ্গার আলমডাঙ্গা ব্যুরো প্রধান আতিয়ার রহমান মুকুল, দৈনিক পশ্চিমাঞ্চলের ব্যুরো প্রধান প্রশান্ত বিশ্বাস, শিক্ষক জামিরুল ইসলাম, কবি গোলাম রহমান চৌধুরী, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আ ফ ম সিরাজ সামজি, মাওলনা মনিরুজ্জামান, মীর ছামছদ্দিন আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিত্যিক আনোয়ারুল ইসলাম সাগর, আলমডাঙ্গা অঞ্চলের ভ্রাম্যমাণ প্রতিবেদক তানভীর আহম্মেদ সোহেল, সাংবাদিক গোলাম সরোয়ার সদু, শরিফুল ইসলাম, সময়ের সমীকরণ-এর জামজামি প্রতিবেদক হেলাল উদ্দিন, হারদী প্রতিবেদক শরিফুল ইসলাম, হাসিবুল হক, সমাজসেবক মতিয়ার রহমান প্রমুখ। দামুড়হুদা: ``দামুড়হুদায় দৈনিক সময়ের সমীকরণ-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাতটায় দামুড়হুদা প্রেসক্লাবে এ কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) কে এম জাহাঙ্গীর কবির। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই শেখ রফিকুল হাসান, যুবলীগের নেতা রকিবুল ইসলাম, কুড়–লগাছি সমবায় সমিতি লিমিটেডের সেক্রেটারি জাকির হোসেন, সময়ের সমীকরণের প্রতিবেদক রোকনুজ্জামান রোকন, আহাদ আলী, রাশিদুল ইসলাম, দৈনিক মাথাভাঙ্গার প্রতিনিধি মিরাজুল ইসলাম মিরাজ, সাংবাদিক আনারুল ইসলাম মানিক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক সময়ের সমীকরণ-এর দামুড়হুদা প্রতিবেদক মোজাম্মেল শিশির। দর্শনা অফিস: ``দর্শনায় দৈনিক সময়ের সমীকরণ-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে আটটায় দর্শনা প্রেসক্লাবে কেক কেটে ও আলোচনা সভার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। সময়ের সমীকরণ-এর দর্শনা অফিস প্রধান আওয়াল হোসেনের সভাপতিত্বে প্রতিষ্ঠাবর্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু। সময়ের সমীকরণ-এর দর্শনা সহকারী অফিস প্রধান ওয়াসীম রয়েলের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সহসভাপতি কামরুজ্জামান যুদ্ধ, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, দৈনিক ইনকিলাবের দামুড়হুদা উপজেলা প্রতিনিধি নুরুল আলম বাকু, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ রাজু, সাংবাদিক নজরুল ইসলাম, এস এম ওসমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, সাংবাদিক আহসান হাবিব মামুন, সাব্বির আলিম, মনজুর আহম্মেদ প্রমুখ। জীবননগর: ``বিভিন্ন কর্মসূচি ও জাঁকজমকপূর্ণ আয়োজনে জীবননগরে দৈনিক সময়ের সমীকরণ-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার বিকেলে জীবননগর শহরের মেইন বাসস্ট্যান্ড-সংলগ্ন মুক্তমঞ্চ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে মুক্তমঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এরপর মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় গুণীজন সম্মাননা ও আলোচনা সভা। দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর অফিস প্রধান জাহিদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, এনএসআইয়ের উপপরিচালক জামিল হোসেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, দৈনিক সময়ের সমীকরণ-এর সহসম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়, জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান সুরোদ্দীন, সীমান্ত ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দিন মঈন, ব্যবসায়ী ওয়াহেদ বিশ্বাস, মতিয়ার রহমান ও শিক্ষক আ. সামাদ। দৈনিক সময়ের সমীকরণ-এর জীবননগরের সহকারী অফিস প্রধান মিঠুন মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সময়ের সমীকরণ পত্রিকার মনোহরপুর ইউনিয়ন প্রতিবেদক এ আর ডাবলু, জীবননগর শহর প্রতিবেদক শাকিল হাসান, সীমান্ত ইউনিয়ন প্রতিবেদক মফিজুল ইসলাম, হাসাদাহ প্রতিবেদক বদিউজ্জামান শ্যামল, আন্দুলবাড়ীয়া প্রতিবেদক জেড আই মামুন, উথলী ইউনিয়ন প্রতিবেদক আহম্মদ সগীর ও রাসেল হোসেন মুন্না। আলোচনা পর্ব শেষে জীবননগর উপজেলার চার গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন স্কুলশিক্ষক নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন, সাবেক ফুটবলার আবু মো. আব্দুল লতিফ অমল ও লোকজশিল্পী আতিয়ার রহমান ওরফে ক্ষেপা গ্যাদন। পরে এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোমুগ্ধকর গান পরিবেশন করে দর্শক মাতিয়ে তোলেন চ্যানেল আইয়ের সেরা কণ্ঠশিল্পী চুয়াডাঙ্গার সন্তান হিরন উর রশিদ শান্ত। এ ছাড়াও স্থানীয় শিল্পীরা অনুষ্ঠানে তাঁদের গান পরিবেশন করেন। সরোজগঞ্জ: ``দৈনিক সময়ের সমীকরণ-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরোজগঞ্জে কেক কাটা হয়। সরোজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে গতকাল শনিবার সন্ধ্যায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। সরোজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম লিণ্টুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সম্পাদক এম এস জে এ সুমন, সহসভাপতি বুলবুল আহম্মেদ শিপন, প্রচার সম্পাদক ইকরামুল হক, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক সমির উদ্দীন, সদস্য সাইফুল ইসলাম, আল আমিন হোসেন, হাবিবুর রহমান, ডাকবাংলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দীন, সরোজগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান রানা, মামুন মিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে আলোচনা সভা ও মতবিনিময় করা হয়। হিজলগাড়ি: দৈনিক সময়ের সমীকরণ-এর ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে হিজলগাড়ি প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। দৈনিক সময়ের সমীরকরণ-এর হিজলগাড়ি প্রতিবেদক ও হিজলগাড়ি প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসানের সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আনিসুর রহমান, হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলী হোসেন, শেকড়ের সভাপতি শামীম হোসেন মিজি, হিজলগাড়ি বাজার কমিটির সভাপতি মীর মফিজ, হিজলগাড়ি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ অপূর্ব, সাধারণ সম্পাদক সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক সোনা মিয়া, শেকড়ের যুগ্ম সাধারণ সম্পাদক অন্তর মিত্র, গবেষণাবিষয়ক সম্পাদক ডা. নাসিম উদ্দিন ও যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল মতিন। তিতুদহ: `` চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিনের খাড়াগোদা বাজারে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে সময়ের সমীকরণ-এর তিতুদহ ইউনিয়ন প্রতিবেদক আকিমুল ইসলামের আয়োজনে গতকাল শনিবার সন্ধ্যায় পত্রিকার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল ও কেকে কাটা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল মতিন খোকন। এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি ডা. হাফিজুর রহমান, তিতুদহ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান, নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি জুমার আলী, আওয়ামী লীগের নেতা আতিয়ার রহমান, আব্দুল মালেক, শিলন হোসেন, দিনাজ মালিতা, আজিজুর রহমান, পলাশ, নাসির উদ্দীন, বিএনপির নেতা আহসান হাবিব তাপস, খাড়াগোদা জামে মসজিদের ইমাম আলী আজগর, তিতুদহ ক্যাম্প ইনচার্জ আমিরুল ইসলাম প্রমুখ। কেক কাটা শেষে দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বারাদী: `` দৈনিক সময়ের সমীকরণ-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরের বারাদীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে আটটায় বারাদী ইউনিট আওয়ামী লীগের অফিসে এ কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বারাদী ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেহেরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, বারাদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্বাস আলী, বারাদী ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, বারাদী ইউনিট ছাত্রলীগের সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক রবিন, রুহুল আমিন, ডা. মোমিনুল ইসলাম রুবেল, ইসরাফিল, আবু জাফর লিটন, সাজ্জাদ, সাংবাদিক কামাল হোসেন, দৈনিক সময়ের সমীকরণ বারাদী প্রতিবেদক সাইফুল ইসলাম বাবু ও হামিদুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)