সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়াসহ সহযোগিতার আশ্বাস

আপলোড তারিখঃ 2019-11-24 ইং
সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়াসহ সহযোগিতার আশ্বাস ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা চক্ষু হাসপাতাল পরিদর্শন করলেন বিশিষ্ট শিল্পপতি সৈয়দ আসাদুজ্জামান সমীকরণ প্রতিবেদক: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিট পরিদর্শন করলেন জামান গ্রুপ ও বেস্ট ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিশিষ্ট শিল্পপতি হাজি সৈয়দ আসাদুজ্জামান আসাদ। গতকাল শনিবার বেলা সাড়ে ১০টায় রেডক্রিসেন্ট কার্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী শহিদুল ইসলাম সাহান তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় রেডক্রিসেন্ট ইউনিটে চুয়াডাঙ্গার সাবেক জেলা সমবায় কর্মকর্তা মনজুর কাদের, এজি অফিসের অবসরপ্রাপ্ত হিসাবরক্ষণ কর্মকর্তা সদর উদ্দিন ও সমবায় নিউমার্কেট ব্যবসায়ী পরিচালনা পরিষদের সহসভাপতি এবং রহমান বস্ত্রালয়ের মালিক হাজি শফিয়ার রহমান শফি উপস্থিত ছিলেন। রেডক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য সৈয়দ আসাদুজ্জামান আসাদ চক্ষু হাসপাতাল পরিদর্শন করেন এবং কনসালটেন্ট ডা. এম.বি. আজমের সঙ্গে চক্ষু অপারেশন ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়াসহ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী শহিদুল ইসলাম সাহান চক্ষু হাসপাতাল পরিদর্শনে আসার জন্য হাজি সৈয়দ আসাদুজ্জামান আসাদকে রেডক্রিসেন্ট-এর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)