সবাইকে আঞ্চলিক ভাষা চর্চা করা প্রয়োজন

আপলোড তারিখঃ 2019-11-24 ইং
সবাইকে আঞ্চলিক ভাষা চর্চা করা প্রয়োজন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জমকালো আয়োজনে আঞ্চলিক ভাষা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন বিশেষ প্রতিবেদক: আনন্দ, উল্লাস আর হৈ হুল্লোড়ে উদ্যাপন করা হলো সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক সংগঠন ‘চুয়াডাঙ্গা আঞ্চলিক ভাষা পরিষদ’-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল ২৩ নভেম্বর শনিবার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে বেলা সাড়ে তিনটায় পুলিশ পার্কে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কেক কাটেন দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। এ সময় তিনি বলেন, আঞ্চলিক ভাষা নিজেদের পরিচয় প্রকাশের অন্যতম ও সহজ মাধ্যম। তাই সবাইকে আঞ্চলিক ভাষা চর্চা করা প্রয়োজন। তবে খেয়াল রাখতে হবে নিজেদের আঞ্চলিক ভাষার মধ্যে যেন অন্য ভাষা ঢুঁকে না পড়ে। বিশেষ করে নতুন প্রজন্মকে আঞ্চলিকতা ভাষার পাশাপাশি প্রমিত বাংলা শব্দের বানান ও উচ্চারণ সর্ম্পকে আরও সতর্ক হতে হবে। চুয়াডাঙ্গা আঞ্চলিক ভাষা পরিষদের প্রতিষ্ঠাতা ও সংগঠক শামীম হাসান মিজির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ফটোগ্রাফি সোসাইটির সভাপতি সাংবাদিক হুসাইন মালিক, সাংবাদিক খাইরুজ্জামান সেতু, বিজের অ্যাসিসট্যান্ট আইটি অফিসার শারমিন মালিক রতœা, চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এম এ মতিন তাজ ও রেডিও কণ্ঠ-এর প্রধান নির্বাহী আশিক। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সমন্বয়ক শাফায়েত উল্লাহ (এস এম শাফায়েত), দেলোয়ার হোসেন বাপ্পি, সুহাসিনী মনি, আশিক জ্যাকি, ইশতিয়াক মিজান, সাংবাদিক আফজালুল হক, ফেরদৌস ওয়াহিদ, রোকনুজ্জামান রোকন, তৌহিদুর রহমান তপু প্রমুখ। এদিকে, ২৩ নভেম্বরর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাত ১২টা থেকে শুরু করে দিনভর শুভেচ্ছা জানিয়ে অসংখ্য পোস্ট দেন পরিষদের সদস্যরা। উল্লেখ্য, প্রায় ৩৬ হাজার সদস্য নিয়ে পথচলার চার বছরে পা রাখল চুয়াডাঙ্গা আঞ্চলিক ভাষা পরিষদ। জেলার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে হারাতে বসা গ্রামীণ সংস্কৃতি ও আঞ্চলিকতা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চুয়াডাঙ্গা আঞ্চলিক ভাষা পরিষদ। তাই অল্পদিনের পথচলায় ইতিহাস ও ঐতিহ্য, সাহায্য সহযোগিতা, স্বেচ্ছায় রক্তদান, জনসেবাসহ নানা উদ্যোগ নিয়ে চমক সৃষ্টি করেছে এ পরিষদ। এ কারণে চতুর্থ বর্ষপূর্তির সঙ্গে ৫০ হাজার সদস্যের বিশাল পরিবার দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ‘চুয়াডাঙ্গা আঞ্চলিক ভাষা পরিষদ’-এর প্রতিষ্ঠাতা ও সংগঠক শামীম হাসান মিজি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)