পাঁচে পা...

আপলোড তারিখঃ 2019-11-23 ইং
পাঁচে পা... ছবির ক্যাপশন:
'-হুসাইন মালিক বার্তা সম্পাদক, দৈনিক সময়ের সমীকরণ চার বছরের পথচলায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ অঞ্চলের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি নির্যাতিত-পীড়িত মানুষের কণ্ঠস্বরে পরিণত হয়েছে দৈনিক সময়ের সমীকরণ। পত্রিকাটি সাহসের সঙ্গে সততার পথে বারবার পরীক্ষা দিয়ে শুধু উজ্জ্বল দৃষ্টান্তই স্থাপন করেনি, অনুকরণীয় দৈনিকেও পরিণত হয়েছে। সেই ২০১৫ সালের অক্টোবর মাসের শেষের দিকে দৈনিক সময়ের সমীকরণ-এর পথচলার সূচনা হয়। আঞ্চলিক সাংবাদিকতায় প্রতিষ্ঠিত হওয়ায় ইচ্ছা থেকে একটি ভিন্নধারার আঞ্চলিক পত্রিকার প্রকাশ ঘটাতে কাজ শুরু করি। এরপরের গল্পটা কারও অজানা নয়। ২০১৫ সালের ২৩ নভেম্বর চুয়াডাঙ্গার সংবাদপত্রের তালিকায় নতুন একটি সংবাদপত্রের নাম যোগ হয়। আজ সেই সংবাদপত্রটিই সফলতার চার বছর শেষ করে পাঁচ বছরে পা রেখেছে। ছোট করে বলা যায়, সমীকরণের ‘পাঁচে পা’। চার বছর আগে অনলাইন ভার্সন দিয়ে প্রথমে এ পত্রিকার কার্যক্রম শুরু হয়। পরে ২০১৫ সালের ২৩ নভেম্বর হতে কাগুজে দৈনিক হিসেবে আনুষ্ঠানিক পথচলা শুরু। সম্পাদক-প্রকাশক শরীফুজ্জামান শরীফ একঝাঁক তরুণ উদ্যোমী কর্মীদল নিয়ে এ যাত্রা শুরু করলেও প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনের নেতৃত্বে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও ব্যতিক্রমী সংবাদ পরিবেশনের কারণে এ অঞ্চলের মানুষের কাছে পত্রিকাটি সমাদৃত হচ্ছে। পত্রিকায় কর্মরত ব্যক্তিরাসহ সংশ্লিষ্ট সবার আন্তরিকতা ও কর্মদক্ষতায় তথ্যপ্রযুক্তিতেও অন্য সব আঞ্চলিক পত্রিকাগুলো থেকে এগিয়ে যাওয়ায় এ পত্রিকাটি নিজেদের অবস্থান সবার ওপরেই ইতিমধ্যে নিশ্চিত করেছে। শুধু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নয়, সামাজিক সেবামূলক কাজসহ এ অঞ্চলের গুণীজনদের সম্মাননা দিয়ে পাঠক ও সুধীমহলে ব্যাপক সুনাম ও আস্থা অর্জন করেছে পত্রিকা পরিবার। প্রতিদিনই ব্যতিক্রমী পরিবেশনা নিয়ে পাঠকের সামনে হাজির হয়ে এই অঞ্চলের আঞ্চলিক সাংবাদিকতায় ভিন্নতা আনায় পত্রিকাটি বেশ প্রশংসিত হচ্ছে প্রতিনিয়ত। একঝাঁক সৎ ও পরিশ্রমী উদ্যোমী সংবাদকর্মীদের প্রচেষ্টায় ব্যতিক্রমী সব আয়োজন যুক্ত করে দৈনিক সময়ের সমীকরণ চুয়াডাঙ্গাসহ এ অঞ্চলের সংবাদপত্র জগতে ৪ বছরেই নিজের অবস্থান প্রথম সারিতে নিশ্চিত করেছে। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ অঞ্চলে প্রথমবারের মতো পত্রিকাজগতে প্রযুক্তির শেষ ধাপ হিসেবে দৈনিক সময়ের সমীকরণ ই-পেপার সংযোজন ও বারকোড স্কেনিংয়ের মাধ্যমে অনলাইনে পত্রিকা পড়ার সুযোগও নিশ্চিত করেছে। আর কাগজের মূল প্রকাশনাটি কম্পিউটার, স্মার্ট মোবাইল ফোনে িি.িবংড়সড়ুবৎংড়সরশড়ৎড়হ.পড়স ভিজিট করলে দেখা যাবে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে। এখানেই থেমে নেই সময়ের সমীকরণের প্রচেষ্টা। দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশ ও বিদেশে ঘটে যাওয়া ঘটনা তাৎক্ষণিক প্রকাশ করার জন্যে িি.িফধরষুংড়সড়ুবৎংড়সরশড়ৎড়হ.পড়স নামে সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয়েছে অনলাইন নিউজ পোর্টালটি। মোবাইলেও পত্রিকাটির অনলাইন নিউজ পোর্টালের সর্বশেষ সংবাদ পড়া যায়। এ ক্ষেত্রে মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশন থাকলেই চলবে। এ জন্য আলাদা কোনো ইমেজ বা সফটওয়্যার ইনস্টল করা লাগবে না। চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহের জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে দীর্ঘ চার বছর পথচলা শেষে পুরো সমীকরণ পরিবার এটি উপলব্ধি করতে পেরেছে যে সততা নিয়ে সত্য প্রকাশের রাস্তা পিচ ঢালা মসৃণ নয়, ছোট-বড় খোয়া আর কাঁটায় বিস্তৃর্ণও বটে! পত্রিকায় সংশ্লিষ্ট সবার কথা লিখলাম না, কারণ নিজের পরিবারের সদস্যদের সমালোচনা বা মূল্যায়ন নিজে করা যায় না। তবে সম্পাদকের ভাষায়, আমি ছোট কিন্তু বড় দায়িত্ব পালন করি। আমাকে আরও সতর্কভাবে নিজেকে পরিচালনা করতে হবে। কারণ পত্রিকার সুনাম অনেকটা আমার ওপর নির্ভর করে। আর প্রধান সম্পাদকের কথা কী বলবো, আমাকে সব কাজে যোগ্য করে তুলতে, দৃশ্যমান ভালোবাসার বহিঃপ্রকাশ না ঘটিয়ে মেজাজের তারতম্যে সর্বদাই চেষ্টা করে চলেছেন যোগ্য বার্তা সম্পাদক হিসেবে গড়ে তুলতে। দৈনিক সময়ের সমীকরণ-এর পথচলার সাঙ্গী হয়ে অনুপ্রেরণা দেওয়া সবার প্রতি রইল কৃতজ্ঞতা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)