ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এমপি টগর
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাফিকুর রহমান মাস্টারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি আলী আজগর টগর। সম্মেলনের উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝণ্টু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদেও সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু।
প্রধান অতিথির বক্তব্যে এমপি হাজি আলী আজগর টগর বলেন, বিপদে ও দুঃসময়ে দলের পাশে থাকা কর্মীরা কমিটিতে স্থান পাবে। বিপদে যারা দলের পাশে ছিল না, সেসব কর্মীদের কমিটিতে ঠাঁই নেই। আওয়ামী লীগ হলো জনবান্ধব দল। আওয়ামী লীগ সাধারণ মানুষের জন্য কাজ করে, তাই বাংলাদেশের মানুষ বার বার আওয়ামী লীগের নৌকায় ভোট দিয়ে সরকার বানিয়েছে। সরকারের ব্যাপক উন্নয়নের কারণে মানুষ এখন আওয়ামী লীগের ওপর আস্থাশীল । বিএনপি হলো দুর্নীতিবাজ, হামলাবাজ, চাঁদাবাজ ও ডাকাতের দল। তাঁর প্রমাণ বিএনপির চেয়ারপার্সন এখন দুর্নীতির মামলায় কারাগারে। ছেলে দলের ভাইস চেয়ারম্যান সাজাপ্রাপ্তা হয়ে দেশ ছেড়ে পলাতক। বিএনপির এখন যে জনবিচ্ছিন্ন, তা তাদের বিভিন্ন কর্মসূচিতে ফুটে উঠে। খালেদা জিয়া আন্দোলনের ডাক দিয়ে বলেছিলেন, সবাই রাস্তায় নেমে আসুন। কিন্তু কোনো মানুষ রাস্তায় নামেনি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি রহমতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটু, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক হাজি সহিদুল, দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম ও দর্শনা পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু।
এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম, কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ মো. এনামুল করিম ইনু, নাটুদাহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম, নাটুদাহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আ. মালেক, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ, সাধারণ সম্পাদক আ. হান্নান ছোট, জেলা আওয়ামী লীগের সদস্য ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজীর আহমেদ।
আলোচনা সভা শেষে সম্মেলনে উপস্থিত সবার সম্মতিক্রমে শাফিকউর রহমান শাফিক মাস্টারকে সভাপতি ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজীর আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গোষণা করা হয়।
