ছবির ক্যাপশন:
জীবননগরের উথলী ইউনিয়ন লোকমোর্চার কমিটি গঠন
প্রতিবেদক, উথলী:
সামাজিক পুঁজি গঠনের মাধ্যমে সরকারি সেবাসমূহ জনবান্ধবকরণ প্রকল্পের আওতায় উথলী ইউনিয়ন লোকমোর্চার কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি গঠন অনুষ্ঠানটি গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টায় উথলী ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক শিক্ষক মো. দাউদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা লোকমোর্চার সভাপতি মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে মো. আব্দুল মান্নান পিল্টুকে সভাপতি ও মো. সেলিম রেজাকে সম্পাদক করে কমিটি ঘেষণা করা হয়। এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাঁকা ইউনিয়নের লোকমোর্চার সভাপতি মো. খলিলুর রহমান, বাঁকা ইউনিয়নের লোকমোর্চার সাধারণ সম্পাদক মো. আবুল বাশার, মনোহরপুর ইউনিয়ন লোকমোর্চার সহসভাপতি রিতা রানী, মো. হায়দার আলী ও ওয়েভ ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী মো. কামরুজ্জামান যুদ্ধ। অনুষ্ঠানটি পরিচালনা করেন লোকমোর্চার সমন্বয়কারী আব্দুল আলীম সজল। সার্বিক সহযোগিতায় ছিলেন লোকমোর্চার প্রকল্প কর্মকর্তা মো. মাহমুদুর রহমান আকাশ।
