সরোজগঞ্জ জিসি-হিজলগাড়ি রাস্তা উন্নয়নকাজের উদ্বোধন

আপলোড তারিখঃ 2019-11-23 ইং
সরোজগঞ্জ জিসি-হিজলগাড়ি রাস্তা উন্নয়নকাজের উদ্বোধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, সরোজগঞ্জ: চুয়াডাঙ্গা সদর উপজেলায় আরসিআইপি শীর্ষক প্রকল্পের আওতায় ১৬ কোটি ৪৬ লাখ ৩৩ হাজার ৩০৬ টাকা ব্যয়ে সরোজগঞ্জ জিসি-হিজলগাড়ি জিসি রাস্তা উন্নয়নকাজের উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি এ রাস্তা উন্নয়নকাজের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা এলজিইডির সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আসিফউদ্দৌলা, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মানিক, পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি আজিজুল হক, সরোজগঞ্জ বাজার কমিটির সভাপতি হাজি আব্দুল্লাহ শেখ, আবু হোসেন দাখিল মাদ্রাসা কমিটির সভাপতি আকিদুল ইসলাম, আওয়ামী লীগের নেতা ছয়োদ মিয়া, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নিলুয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)