মেহেরপুরে ফেনসিডিলসহ তিন যুবক আটক

আপলোড তারিখঃ 2019-11-22 ইং
মেহেরপুরে ফেনসিডিলসহ তিন যুবক আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ সোহেল, খন্দকার শাফায়েতুল ও রাজীব নামের তিন যুবককে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আটক তিন যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক সোহেল মেহেরপুর শহরের পোস্ট অফিস পাড়ার হিরু শেখের ছেলে, খন্দকার শাফায়েতুল, শিশু বাগানপাড়ার আব্দুল মালেকের ছেলে এবং রাজিব শেখ গোরস্থানপাড়ার রেজাউলের ছেলে। গত বুধবার দিবাগত রাতে মেহেরপুর ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মেজবাহ উদ্দিনের নেতৃত্বে মুজিবনগর উপজেলার রতনপুর এলাকা থেকে ৭ বোতল ফেনসিডলসহ ওই ৩ জনকে আটক করেন। আটক তিন যুবকের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬/(১) টেবিলের ১৪ (ক) ৪১ ধারায় মুজিবনগর থানায় একটি মামলা করা হয়েছে। যার মামলা নম্বর ৯।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)