ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হিজলগাড়ি:
চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়িতে ক্যাম্প পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাঁদের আটক করা হয়। গতকালই আটক ব্যক্তিদের সদর থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ি ক্যাম্প ইনচার্জ পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রভাশ চন্দ্র সাহা ও ক্যাম্প ইনচার্জ এএসআই আনিছুর রহমান গোপন সংবাদের ভিক্তিতে হিজলগাড়ি টু দর্শনা সড়কের আরএমকে ব্্িরক ফিল্ডের নিকট মাদকবিরোধী অভিযান চালান। পুলিশ এ সময় দর্শনা অভিমুখ হতে আসা একটি পাখিভ্যানের গতিরোধ করে দামুড়হুদা উপজেলার প্রতাপপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মিলন (২৫) ও তাঁর স্ত্রী রুবিনা খাতুনকে (২২) তাঁদের নিকট থাকা ব্যাগ থেকে ২ কেজি গাঁজাসহ আটক করে। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে গাঁজার ব্যবসা চালিয়ে আসছিলেন বলে পুলিশ সূত্র দাবি করেছে। গতকালই আটক ব্যক্তিদের নামে মামলা করে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
