ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক, ট্রাক জব্দ!

আপলোড তারিখঃ 2019-11-22 ইং
ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক, ট্রাক জব্দ! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: চুয়াডাঙ্গা-দশর্নার সড়কের লোকনাথপুর ফায়ার সার্ভিস অফিসের নিকট একটি ট্রাক থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ আকিদুল (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ী আকিদুল ফরিদপুর জেলার মধুখালী থানার বাঘাটপশ্চিম পাড়ার মৃত আমিউদ্দিন আলীর ছেলে। গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে তাঁকে আটক করা হয়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে থানার ইন্সপেক্টর (তদন্ত) কে এম জাহাঙ্গীর কবির নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা-দশর্না সড়কে ফায়ার সার্ভিস এলাকায় অবস্থান করেন। রাত দুইটার দিকে চুয়াডাঙ্গাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-১৪-১২২১) ফায়ার সার্ভিসের নিকট পৌঁছালে ট্রাকটি আটক করেন তাঁরা। পরে ট্রাক তল্লাশি করে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) কে এম জাহাঙ্গীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)