দামুড়হুদায় পরিত্যক্ত অবস্থায় দুটি বোমা উদ্ধার

আপলোড তারিখঃ 2019-11-22 ইং
দামুড়হুদায় পরিত্যক্ত অবস্থায় দুটি বোমা উদ্ধার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার চিৎলা-গোবিন্দহুদার ছটাংগার মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় সবুজ টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা উদ্ধার করেছে দামুড়হুদা মডেল থানার পুলিশ। গতকাল বৃহস্পিতিবার বেলা ১১টার দিকে মাঠের ভুট্টাখেত থেকে এ বোমা দুটি উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন জানান, সকালে কৃষকেরা মাঠে কৃষিকাজ করতে গিয়ে একটি পলিথিনের বস্তায় বোমা সদৃশ বস্তু দেখে দামুড়হুদা মডেল থানায় খবর দেন। খবর পেয়ে বেলা ১১টার দিকে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা দুটি উদ্ধার করে। পরে বালতির পানির ভেতর ভিজিয়ে রেখে বোমা দুটি নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) আবু রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বোমা কে বা কারা এখানে কী কারণে রেখেছে, তা এখনই বলা সম্ভব হচ্ছে না। তদন্ত চলছে, তদন্ত শেষে সব জানা যাবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)