মেহেরপুরে সাজাপ্রাপ্ত আসামির আদালতে আত্মসমর্পণ

আপলোড তারিখঃ 2019-11-22 ইং
মেহেরপুরে সাজাপ্রাপ্ত আসামির আদালতে আত্মসমর্পণ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে ফেনসিডিল রাখার অভিযোগে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সোহাগ এক যুগ পর আদালতে আত্মসমর্পণ করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে সোহাগ মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল চতুর্থ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোহাগ কুষ্টিয়ার হরিশংকরপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। জানা গেছে, ২০০৬ সালের ৩ সেপ্টেম্বর গাংনী থানার পুলিশ তাঁকে ফেনসিডিলসহ আটক করে। ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। যার মামলা নম্বর ১, গাংনী থানা, তারিখ ৩/৯/২০০৬। জিআর কেস নম্বর ২৬৬/৬। এসটিসি নম্বর ৮৫/৬। পরে ২০০৭ সালের ২৫ অক্টোবর সোহাগ দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে ২ বছরের সশ্রম কারাদ- এবং এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের কারাদ- প্রদান করেন। সেই থেকে সোহাগ পলাতক ছিলেন। সোহাগ রায় ঘোষণার দীর্ঘ ১২ বছর পর গতকাল বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)