চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে আলোচনা সভা ও দোয়া

আপলোড তারিখঃ 2019-11-21 ইং
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে আলোচনা সভা ও দোয়া ছবির ক্যাপশন:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফের নির্দেশনায় গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জেলা বিএনপির দলীয় কার্যায়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুবক্কর সিদ্দিক আবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি। `` জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিমের উপস্থাপন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাবলু ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন, মহিলা দলের নেত্রী ও পৌর কাউন্সিলর শেফালী বেগম, পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কুদ্দুস মহলদার, সাধারণ সম্পাদক সোহেল, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, আব্দুল হান্নান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মো. হাফিজুর রহমান মুক্ত, শামসুল হক ঝণ্টু, প্রচার সম্পাদক মাবুদ সরকার, জেলা যুবদলের সদস্য শাহাবুদ্দিন, শিল্পবিষয়ক সম্পাদক শাহাজামাল, তাঁতীবিষয়ক সম্পাদক মহাসিন আলী, হাসান আলী, রুবেল হাসান, রাজিব হাসান, হাফিজ উদ্দিন হ্যাপি, তুহিন ইসলাম, আব্দুল লতিফ ফতো, বাবলু রহমান, রনি হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আরিফ আহমেদ শিপ্লব, মেহেদী হাসান সোহাগ, সোহেল সিদ্দিকী সোহেল, ইকবাল আহমেদ, শামিউজ্জামান মিশা, মো. রাজা, জিতু হাসান, কনক, মেহেদী, মাহাবুব, শান্ত, সোহাগ, মিনারুল, আরমান লিমন প্রমুখ। আলোচনা সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। মেহেরপুর: ‘তোমার অপেক্ষায় বাংলাদেশ’ প্রতিপাদ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মবার্ষিকীতে মেহেরপুর জেলা বিএনপি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, ইলিয়াছ হোসেন, আনছারুল হক, আব্দুল্লাহ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, আব্দুর রশিদ, মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদরুদ্দিন বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, জেলা তাঁতী দল সভাপতি আরজুল্লাহ মাস্টার বাবলু, জেলা মৎস্যজীবি দলের যুগ্ম আহ্বায়ক গুরুদাস হালদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফায়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন মিণ্টু, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রোকন, জেলা ছাত্রদলের সহসভাপতি আকিব জাভেদ সেনজিন, তৌফিক এলাহী সাকিল, সাধারণ সম্পাদক সাঈদ বিন রফিক সিজার, জাসাসের সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক বাকাবিল্লাহ, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক আরমান আলী প্রমুখ। এ ছাড়াও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা বিএনপির আয়োজনে তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এস এম মশিয়ুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা ও অ্যাড. কামাল আজাদ পান্নু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আলমঙ্গীর হোসেন, আসিফ ইকবাল মাখন প্রমুখ। এ সময় বক্তারা তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)