স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

আপলোড তারিখঃ 2019-11-21 ইং
স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে পরিবহন ধর্মঘট প্রত্যাহার ছবির ক্যাপশন:
ফলোচার্ট: ধর্মঘট প্রত্যাহার করায় জনমনে স্বস্তি বিদ্যমান লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর জন্য সাত মাস সময় পেলেন শ্রমিকরা ৩০ জুনের মধ্যে বিআরটিএ থেকে ঠিক করে নিতে হবে নতুন লাইসেন্স বিশেষ প্রতিবেদক: নতুন সড়ক পরিবহন আইন নিয়ে ডাকা অনির্দিষ্টকালের জন্য ধমর্ঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ফলে আজ থেকে সড়কে যানবাহন চলাচল করবে। এই ধর্মঘটে গত চার দিনে সারাদেশের মানুষের নাভিশ্বাস উঠেছিল। ছিল না দুর্ভোগের সীমা-পরিসীমা। পথে-ঘাটে কোনো যানবাহন না পেয়ে অনেকে বহু দূর পথ হেঁটে বা অন্য কোনো বিকল্প পন্থায় যাতায়াত করতে বাধ্য হন। দেশব্যাপী এই পরিবহন ধর্মঘটের বিষয়টি ছিল টক অব দ্য টাউন। শেষ পর্যন্ত আলাপ-আলোচনা করে সমঝোতার মাধ্যমে ধর্মঘট প্রত্যাহার করায় জনমনে স্বস্তি নেমে এসেছে। বৈঠকে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম ও বিআরটিএ কর্মকর্তারাসহ আনুষ্ঠানিকভাবে ধর্মঘট আহ্বানকারী ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের মধ্যে বৈঠকে ছিলেন রুস্তম আলী খান, তাজুল ইসলাম, মকবুল আহমেদসহ অন্তত ১০ জন। বাস মালিক সমিতির নেতা খন্দকার এনায়েত উল্লাহও ছিলেন বৈঠকে। পরিবহন শ্রমিকরা গতকাল বুধবার বেআইনিভাবে কর্মবিরতির নামে সারা দেশে বাস-ট্রাক চলায় বাধা দেয়, সাধারণ চালকদের হয়রানি করে, যাত্রীদের লাঞ্ছিত করে। এই পরিস্থিতিতে পরিবহন মালিক-শ্রমিকদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাতে দীর্ঘ বৈঠক করেন। বৈঠক শেষে রাতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে পরিবহন শ্রমিক ও মালিকদের বিভিন্ন সংগঠন তাদের ৯টি দাবিসহ আরো কিছু সমস্যা তুলে ধরেন। এর মধ্যে যেগুলো যৌক্তিক মনে হয়েছে, সেগুলো সমাধানের ক্ষেত্রে তাদের সময় দেওয়া হয়েছে। যেমন, বিদ্যমান লাইসেন্স নিয়ে তারা গাড়ি চালানোর জন্য সাত মাস অর্থাৎ ৩০ জুন পর্যন্ত সময় পাবে। এই সময়ের মধ্যে তারা বিআরটিএ থেকে নতুন লাইসেন্স ঠিকঠাক করে নেবে। মন্ত্রী জানান, এ রকম আরো দু-একটি বিষয়ে তাদের সময় দেওয়া হয়েছে, এর পরিপ্রেক্ষিতে তারা কর্মবিরতি কাল থেকে প্রত্যাহার করার প্রতিশ্রুতি দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ধানম-ির বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে শ্রমিক নেতারও বৈঠকের ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করে জানান, তাঁরা কর্মবিরতি প্রত্যাহার করে নিচ্ছেন। এর আগে বুধবার রাত সোয়া ৯টার পর নতুন সড়ক আইন সংশোধনসহ ৯ দফা দাবিতে কর্মবিরতিতে থাকা বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক সমিতির নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন। এর আগে গত মঙ্গলবার ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ স্থগিত ও সংশোধনসহ ৯ দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্যপরিষদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)