ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা মডেল থানা ও দর্শনা তদন্ত কেন্দ্রের পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১৮ পিস ইয়াবা বড়ি, ১০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে। গতকাল বুধবার দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানার পুলিশ জানতে পারে, আরামডাঙ্গা থেকে কার্পাডাঙ্গার দিকে ইয়াবার একটি চালান আসছে। এমন সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার রফিকুল ইসলাম, পিএসআই সিদ্ধার্থ ও এএসআই মাহানন্দ ফোর্স নিয়ে রাত সাড়ে ১০টার দিকে আরামডাঙ্গায় অভিযান চালান। এ সময় আরামডাঙ্গা গ্রামের বদর উদ্দীনের ছেলে মিলন কসাইকে (৩৮) আটক করেন তাঁরা। পরে তাঁর দেহ তল্লাশি করে ১ শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপর দিকে, দর্শনা তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক শেখ মাহাবুবুর রহমান নেতৃত্বে এসআই জাকির হোসেন ও এএসআই মারুফ ফোর্স নিয়ে দর্শনা পাঠান পাড়ার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মুন্নাকে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করেন।
একই দিনে দর্শনা আজমপুর ফুড গোডাউনের পাশ থেকে কুষ্টিয়া জেলার চৌহহাঁস আদর্শ পাড়ার শহিদুল ইলামের ছেলে মেহেরাব হোসেন ওরফে মাহামুদুল হাসানকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে তাঁর প্যাকেট থেকে ১৮পিস ইয়াবা উদ্ধার কওে পুলিশ। দামুড়হুদা মডেল থানায় তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁদের আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
