দর্শনায় ট্রেনের ধাক্কায় ভ্যানচালক গুরতর আহত

আপলোড তারিখঃ 2019-11-21 ইং
দর্শনায় ট্রেনের ধাক্কায় ভ্যানচালক গুরতর আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দর্শনায় বড় দুধপাতিলা রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক পাখিভ্যানচালক আহত হয়েছেন। গতকাল বুধবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। আহত পাখিভ্যানচালক চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিহি কেষ্টপুর গ্রামের হঠাৎ পাড়ার দাউদ হোসেনের ছেলে আলী হোসেন (৩৮)। জানা যায়, গতকাল নিজের পাখিভ্যানযোগে চারজন নিয়ে দর্শনা থেকে ফিরছিলেন আলী হোসেন। পথের মধ্যে দর্শনা বড় দুধপাতিলা রেলক্রসিংয়ে পার হওয়ার সময় চুয়াডাঙ্গাগামী রকেট মেইল ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে আলী হোসেন গুরুতর আঘাতপ্রাপ্ত হন। ট্রেন দেখে ভ্যানে থাকা অন্য যাত্রীরা ভ্যান থেকে লাফ দিয়ে রক্ষা পান। এ সময় স্থানীয় লোকজন আহত আলী হোসেনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. শামীমা ইয়াসমিন তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দেন। পরে আলী হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে রেফার্ড করেন। ডা. শামীমা ইয়াসমীন জানান, ‘ট্রেনের ধাক্কায় আলী হোসেন মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন। আমরা তাঁকে মদ্যেপ অবস্থাতাতেও পেয়েছি। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে রেফার্ড করা হয়েছে।’ এদিকে, গতকাল সন্ধ্যায় আহত ব্যক্তির পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)