আলমডাঙ্গায় আলমসাধু উল্টে বৃদ্ধ জখম!

আপলোড তারিখঃ 2019-11-21 ইং
আলমডাঙ্গায় আলমসাধু উল্টে বৃদ্ধ জখম! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার রুইতনপুরে আলমসাধু উল্টে এক বৃদ্ধ গুরুতর জখম হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। আহত বৃদ্ধ আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের রুইতনপুর গ্রামের মল্লিকপাড়ার মৃত শুকুর আলীর ছেলে সিদ্দিক। জানা যায়, গতকাল সন্ধ্যায় রুইতনপুর বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন সিদ্দিক। আলমসাধুযোগে বাজারে যাওয়ার পথে গ্রামের মধ্যে আলমসাধুচালক নিয়ন্ত্রণ হারালে আলমসাধুটি উল্টে যায়। এ সময় আলমসাধুর নিচে পিষ্ট হয়ে সিদ্দিকের একটি পা গুরুতর জখম হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. শামীমা ইয়াসমিন তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন। সিদ্দিকের পায়ের জখম গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে রেফার্ড করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)