কালীগঞ্জে বাসায় কেউ না থাকায় চুরি!

আপলোড তারিখঃ 2019-11-21 ইং
কালীগঞ্জে বাসায় কেউ না থাকায় চুরি! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের একটি বাসবাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে বাড়িতে লোকজন না থাকায় চোরেরা বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল নিয়ে যায়। খবর পেয়ে গতকাল বুধবার সকালে কালীগঞ্জ থানার পুলিশ ওই বাড়ি পরিদর্শন করেছে। ঘটনাটি ঘটেছে শহরের আড়পাড়া গ্রামের কামাল হোসেনের বাড়িতে। গৃহকর্তা কামাল হোসেন জানান, পরিবারের সবাইকে নিয়ে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। তালাবদ্ধ বাড়িতে রাতে কেউ ছিলেন না। এ সুযোগে চোরেরা দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে আলমারিতে থাকা নগদ ৩ লাখ টাকা, সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার, মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করেছে। সকালে বাসায় ফিরে তিনি বিষয়টি দেখতে পান। এরপর ঘটনাটি কালীগঞ্জ থানা পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে। এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, মৌখিকভাবে শোনার পর ঘটনাস্থলে তিনি পুলিশ পাঠিয়েছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)