মেহেরপুরে গোভীপুরে বিড়ি উদ্ধার, মালিককে জরিমানা

আপলোড তারিখঃ 2019-11-21 ইং
মেহেরপুরে গোভীপুরে বিড়ি উদ্ধার, মালিককে জরিমানা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার গোভীপুর থেকে স্বাস্থ্য-সতর্কতা বার্তাবিহীন বিড়ি উদ্ধার করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এর আগে সকালে মেহেরপুর সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে সদর উপজেলার গোভিপুর গ্রাম থেকে ৬ হাজার ৫ শ শলাকা বিড়ি উদ্ধার করা হয়। একই সঙ্গে বিড়ির মালিক সদর উপজেলার গোভীপুর গ্রামের বাসের ম-লের ছেলে সাজেদুল ইসলামকে আটক করা হয়। পরে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ১০ ধারা ও বিধি ৯ এর (ঙ) মোতাবেক তার নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)