সফলতার স্বীকৃতিস্বরুপ এসপি জাহিদকে ক্রেস্ট দিলেন ডিআইজি

আপলোড তারিখঃ 2019-11-21 ইং
সফলতার স্বীকৃতিস্বরুপ এসপি জাহিদকে ক্রেস্ট দিলেন ডিআইজি ছবির ক্যাপশন:
খুলনার ১০ জেলার মধ্যে চুয়াডাঙ্গা পুলিশ দ্বিতীয় সমীকরণ প্রতিবেদক: খুলনা রেঞ্জের ১০টি জেলার মধ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সফলতার সঙ্গে মামলা তদন্তে ২য় স্থান অর্জন করেছে। জেলা পুলিশের এ সফলতার স্বীকৃতিস্বরুপ পুলিশ সুপার জাহিদুল ইসলামকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল বুধবার খুলনা রেঞ্জ অফিসে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভা থেকে রেঞ্জ ডিআইজি খ. মহিদ উদ্দিন ও অতিরিক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন। এ প্রসঙ্গে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, এ সফলতা চুয়াডাঙ্গা জেলা পুলিশের সব সদস্যর। তাঁদের ঐকান্তিক চেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে। এ সফলতা যেন পরবর্তীতে অব্যহত থাকে, এ জন্য তিনি জেলা পুলিশের সব সদস্যের আন্তরিকতা কামনা করেছেন। এ ছাড়া জেলার সব শ্রেণি-পেশার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)