ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সঙ্গে জেলার শিশু অধিকার পরিস্থিতিবিষয়ক শিশু সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী, জেলা সমাজসেবা কর্মকর্তা সন্তোষ কুমার নাথ, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌসী, সেভ দ্য চিলড্রেনের চাইল্ড রেস্ট প্রমোটর মমতাজুল রুমন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা এনসিটিএফের সভাপতি আসিব মল্লিক নয়ন। চাইল্ড পার্লামেন্টের সদস্য আরিকা এবং সাজের সঞ্চালনায় এনসিটিএফের মনিটরিং প্রতিবেদনের সংগৃহীত তথ্যের ভিত্তিতে জেলার শিশুদের প্রধান চারটি ইস্যু শিক্ষা, সুরক্ষা, স্বাস্থ্য এবং বিনোদন বিষয়ে ১২টি প্রধান উন্নয়নযোগ্য বিষয় এবং তাঁর আলোকে সুনির্দিষ্ট সুপারিশ সমাধান কল্পে তুলে ধরা হয়।
