ছবির ক্যাপশন:
বিশেষ প্রদিবেদক:
অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন শুভ সংঘের চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঘোষণার পরপরই নতুন কমিটির সদস্যরা মাদককে ‘না’ বলার অঙ্গীকার করেছেন। জেলা কমিটির সভাপতি অ্যাড. আলমগীর হোসেন নতুন কমিটির সদস্যদের মাদককে না বলার শপথ করান। নতুন কমিটির সদস্যরা মাদক নির্মূলে ভূমিকা রাখারও অঙ্গীকার করেন।
গতকাল বুধবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার পপি হাউসে শুভ সংঘের চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি অ্যাড. আলমগীর হোসেন। সভা থেকে সর্বসম্মতিক্রমে ৫১ সদস্যবিশিষ্ট সদর উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটির কর্মকর্তারা হলেন উপদেষ্টা অ্যাড. শাহজাহান আলী, মনজুর কাদের, মানিক আকবর, রতœা রানী কু-ু ও মোমেনা খাতুন।
কমিটির অন্যরা হলেন সহসভাপতি অ্যাড. বদর উদ্দিন, মো. ফরজন আলী, সাধারণ সম্পাদক জাহানারা খাতুন, সহসাধারণ সম্পাদক মো. জনি হুসাইন, দপ্তর সম্পাদক সুরাইয়া ইয়াসমিন, অর্থ সম্পাদক তামান্না খাতুন, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আল আমিন রেজা জয়, সাংগঠনিক সম্পাদক তৌফিক শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সালাম লিটন, ক্রীড়া সম্পাদক ফয়সাল কবির, সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান, সদস্য পারভীন আক্তার, ফেরদৌসী মুক্তা, রকিব হোসেন, তাজমেরি সুলতানা, আমজেদ আলী, সিয়াম শাহেদ, মুস্তাফিজুর রহমান, সুরাতুশ শেফা, হালিমা খাতুন, শরিফা খাতুন, ফাতেমা খাতুন, কুলসুম খাতুন, শামীম রহমান, ওয়াজেদ হুসাইন, সজিবুল ইসলাম, ইব্রাহিম হোসেন, রকিবুল ইসলাম, আল মাহমুদ হাসান, তাসফিক রাহাত ইমন, মোঃ পারভেজ, শাকিব মিয়া, সুমন হক, আশরাফুল ইসলাম, ফরহাদ, ইমরান বিশ্বাস, সাঈদ আফ্রিদী, ফজলে রাব্বি, রাকিব শেখ, মোঃ সরোয়ার, আলিফ আজমাইন, উজমা বিনতে শরীফ, রেহান ইসলাম, নাদিয়া ইসলাম অরিন, লিটন শেখ ও আক্তারুল ইসলাম। কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কানিজ সুলতানা ও সদস্য তানজিলা মিনি।
