খোকন সভাপতি ও বুলবুল সম্পাদক

আপলোড তারিখঃ 2019-11-21 ইং
খোকন সভাপতি ও বুলবুল সম্পাদক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পৌর ৯ নম্বর ওয়ার্ড আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা পৌর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটায় রিজিয়া খাতুন (প্রভাতি) সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ বি এম জহুরুল ইসলাম জোয়ার্দ্দার। মাসুদ হোসেন জোয়ার্দ্দার অলকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না, অ্যাড. মর্তূজা মোহাম্মদ মিল্টন, অ্যাড. মুনিবুল হাসান পলাশ, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক ও দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার। এ ছাড়াও উপস্থিত ছিলেন নবনির্বাচিত ৬ নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর মামুন-অর-রশিদ লুলু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদা মিলি, মহিলা আওয়ামী লীগের নেত্রী আফরোজা পারভীন, সাফিয়া সাহাব, নাবিলা ছন্দা, সম্পা, সাথী, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা শহিদুল ইসলাম শাহান, স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মো. সোহবার উদ্দিন, জেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের, সিরাজুল ইসলাম আসমান, মিরাজুল ইসলাম কাবা, শামীম আহমেদ সুমন, রাসেদুজ্জামান বাকী, ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম, ছাত্রলীগের নেতা ওয়ালিউল ইসলাম জোয়ার্দ্দার পাভেল, সোহেল প্রমুখ। আলোচনা সভা শেষে সম্মতিক্রমে মো. নুরুজ্জামান খোকনকে সভাপতি ও মো. মুস্তাফিজুর রহমান বুলবুলকে সাধারণ সম্পাদক করে ৯ নম্বও ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। সম্মেলন সফল করার সহযোগিতায় ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের শহিদুল কদর জোয়ার্দ্দার (সাবেক পৌর কাউন্সিলর), ডালিম, শহিদুল, হেলাল, পিনা, মুস্তাক, গালিব, মহাসিন বিশ্বাস, মাহবুব আলম টুটু, লাবলুর রহমান লাবলু, শাহিবুল আলম লালু, মনিরুল ইসলাম বাবু, ইলিয়াস হোসেন, মুক্তিযোদ্ধা শান্তি, তোফাজ্জেল হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)