শাহাজামাল মুন্সি সভাপতি ও ইনতাজ সম্পাদক

আপলোড তারিখঃ 2019-11-20 ইং
শাহাজামাল মুন্সি সভাপতি ও ইনতাজ সম্পাদক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পৌর ৬ নম্বর ওয়ার্ড আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মো. হারেজ উদ্দিন ম-ল। সম্মেলনের উদ্বোধন করেন পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ বি এম জহুরুল ইসলাম জোয়ার্দ্দার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, জেলা কমিটির সদস্য অ্যাড. বেলাল হোসেন পিপি, উপপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা ও শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক। এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদা মিলি, মহিলা আওয়ামী লীগের নেত্রী আফরোজা পারভীন, সাফিয়া সাহাব, নাবিলা ছন্দা, সম্পা, সাথী, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা শহিদুল ইসলাম শাহান, নুরুজ্জামান খোকন, ৯ নম্বর ওয়ার্ড সহসভাপতি মাসুদ হোসেন জোয়ার্দ্দার অলক, সাবেক আহ্বায়ক স্বেচ্ছাসেবক লীগের মো. সোহবার উদ্দিন, জেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের, সিরাজুল ইসলাম আসমান, মিরাজুল ইসলাম কাবা, শামীম আহমেদ সুমন, রাসেদুজ্জামান বাকী, ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক প্রমুখ। আলোচনা সভা শেষে সম্মেলনে উপস্থিত সবার সম্মতিক্রমে মো. শাহাজামাল মুন্সিকে সভাপতি ও মো. ইনতাজ আলীকে সাধারণ সম্পাদক করে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামঅী লীগেন কমিটি ঘোষণা করা হয়। সম্মেলন সফল করার সহযোগিতায় ছিলেন সামাদ, মান্নান, সুমন, অহিদ, গেন্দু, মিজান, আহসান হাবিব শান্তি, সেলিম, জাহিদ, কামরুল, হান্নান, রসুল বিশ্বাস, সাগর, সবুজ, কালাম, জুয়েল, আমিরুল, ইদ্রিস, আবুবক্কর, ইসরাইল হোসেন, আবু হোসেন, বদরুদ্দিন, আবু শামা, আতিয়ার, লিংকন, ফরহাদ, জামাল, নবা ফকির প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)