মেহেরপুর জেলা যুবলীগের শুভাশীষ নবযাত্রা

আপলোড তারিখঃ 2019-11-20 ইং
মেহেরপুর জেলা যুবলীগের শুভাশীষ নবযাত্রা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: ২৩ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের জাতীয় কংগ্রেসকে সফল করতে শুভাশীষ নবযাত্রা করেছে মেহেরপুর জেলা যুবলীগ। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা যুবলীগের আয়োজনে শুভাষীশ নবযাত্রাটি মেহেরপুর শহরের কোর্ট এলাকা থেকে শুরু হয়। শুভাষীশ নবযাত্রায় নেতৃত্ব দেন মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। শুভাশীষ নবযাত্রাটি মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক ও ছাত্রনেতা আব্দুল মান্নান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, গাংনী উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র আশরাফুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক মিজানুজ্জামান অপু, পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজিবসহ জেলা যুবলীগের ইউনিট প্রধানরা শুভাশীষ নবযাত্রা ও সমাবেশে অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)