মহেশপুরে অস্ত্র-গুলিসহ ডাকাত আটক

আপলোড তারিখঃ 2019-11-19 ইং
মহেশপুরে অস্ত্র-গুলিসহ ডাকাত আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সাড়াতলা মাঠ থেকে অস্ত্র, গুলিসহ বিল্লাল হোসেন (৩৩) নামের এক ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার ভোররাতে তাঁকে আটক করা হয়। আটক হওয়া বিল্লাল হোসেন ওই এলাকার রবিউল ইসলামের ছেলে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, সাড়াতলা মাঠ এলাকায় ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বিল্লাল হোসেনকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি। বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি করে আসছিলেন বলেও জানান ওসি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)