আসমী আটক না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

আপলোড তারিখঃ 2019-11-19 ইং
আসমী আটক না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ছবির ক্যাপশন:
সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় দামুড়হুদা প্রেসক্লাবে জরুরি সভা অনুষ্ঠিত প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার মসলিশপুর গ্রামে ৪র্থ শ্রেণির এক শিশুছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগের পরিপ্রেক্ষিতে স্কুল শিক্ষককে বাঁচাতে সালিস-বৈঠক অনুষ্ঠিত হওয়ার সময় ছবি তুলতে গিয়ে সাংবাদিক রোকনুজ্জামান লাঞ্ছিতের ঘটনায় গতকাল সোমবার সন্ধ্যায় দামুড়হুদা প্রেসক্লাবে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম. নুরুন্নবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় জরুরি সভায় হাফিজুর রহমান কাজল, ফজলুর রহমান, শমশের আলি, মোজাম্মেল শিশির, আব্দুস সালাম, মিরাজুল ইসলাম মিরাজ, মানিক, আনারুল, রোকন প্রমুখ উপস্থিত ছিলেন। জরুরি সভায় সাংবাদিক রোকনুজ্জামান রোকনের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি করাসহ আসমী আটক না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে দামুড়হুদা প্রেসক্লাব নেতৃবৃন্দের আহ্বানে জরুরি সভায় উপস্থিত হন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহসভাপতি কামাল উদ্দিন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, ৭১ টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এম এ মামুন, দৈনিক সময়ের সমীকরণের বার্তা সম্পাদক হুসাইন মালিক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)