আন্দুলবাড়ীয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2019-11-18 ইং
আন্দুলবাড়ীয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর থানার পুলিশ অভিযান চালিয়ে দুই বছরের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার সকাল সাতটার দিকে উপজেলার কাশিপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রামের তাহাজদ্দিন ম-লের ছেলে আব্দার রহমানকে (৪০) আদালত দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদ-ের আদেশ দেন। আসামির অনুপস্থিতে বিজ্ঞ আদালত রায় ঘোষণার পর আব্দার রহমান আত্মগোপন করায় বিজ্ঞ আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। জীবননগর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল আলম সিরাজ গ্রেপ্তারি পরোয়ানা হাতে পেয়ে ফোর্স নিয়ে গতকাল রোববার সকালে কাশিপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। গতকালই তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)