আলমডাঙ্গায় তিনটি ওয়ার্ড আ.লীগের কমিটি ঘোষণা

আপলোড তারিখঃ 2019-11-17 ইং
আলমডাঙ্গায় তিনটি ওয়ার্ড আ.লীগের কমিটি ঘোষণা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌরসভার তিনটি ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সভার মাধ্যমে এ কমিটির ঘোষণা দেওয়া হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসার সভাপতিত্বে কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ জামান লিটু বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লিয়াকত আলী লিপু মোল্লা। পৌর আওয়ামী লীগের সম্পাদক সিরাজুল ইসলামের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক রেজাউল হক তবা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. সালমুন আহমেদ ডন, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, পৌর যুবলীগের সভাপতি আব্দুল গাফফার, যুবলীগের নেতা সাইফুর রহমান পিণ্টু প্রমুখ। সভা শেষে উপস্থিত সবার সম্মতিক্রমে ২ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলমকে সভাপতি ও খন্দকার মজিবুল ইসলামকে সম্পাদক, ৮ নম্বর ওয়ার্ডে আসমান আলী মালিথাকে সভাপতি ও দেলোয়ার মোল্লাকে সম্পাদক এবং ৯ নম্বর ওয়ার্ডে শহিদুল ইসলাম মোল্লাকে সভাপতি ও সাফায়েতুল ইসলামকে সম্পাদক করে পৌরসভার ৩টি ওয়ার্ড আওয়ামী লীগের ৫১ সদস্যবিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির নাম ঘোষণা করেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)