যাঁরা দলে কোন্দল তৈরি করছেন, তাঁরা আ.লীগের কেউ নয়

আপলোড তারিখঃ 2019-11-17 ইং
যাঁরা দলে কোন্দল তৈরি করছেন, তাঁরা আ.লীগের কেউ নয় ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পৌর ২ নম্বর ওয়ার্ড আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলনে টোটন জোয়ার্দ্দার সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা তিনটায় শাহাদৎ হোসেন রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল জলিলের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ বি এম জহুরুল ইসলাম জোয়ার্দ্দার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। প্রধান অতিথির বক্তব্যে টোটন জোয়ার্দ্দার বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালীন আমরা মাঠে ছিলাম, এখনও আছি। ২১ আগস্টের সময় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা আওয়ামী লীগের ওপর হামলা করে অনেক নেতা-কর্মীদের হত্যা করেছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষ খুন, গুম করে এবং সরকারের কোটি কোটি টাকা লোপাট করেছে। এ দেশে আইনের শাসন আছে, তাই যাঁরা অপরাধ করেছেন, তাঁরা বিচারের সম্মুখীন হচ্ছেন।’ তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। দেশে এখন মেট্রোরেল, ফ্লাইওভারসহ পদ্মা সেতুর মতো বড় প্রকল্প নিজ হাতে নিয়ে এক নজির সৃষ্টি করেছেন। এ উন্নয়নের ধারা ব্যাহত করতে এক শ্রেণির মানুষ বাধা সৃষ্টি করে আসছেন, দলের মধ্যে কোন্দল তৈরি করছেন। যাঁরা এসব কোন্দল তৈরির চেষ্টা চালাচ্ছেন, তাঁরা আওয়ামী লীগের কেউ নয়। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. বেলাল হোসেন পিপি, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না, উপপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, অ্যাড. আলমগীর হোসেন ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা। এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক, মহিলা আওয়ামী লীগের নেত্রী কাকলী, সাফিয়া সাহাব, নাবিলা ছন্দা, সম্পা, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা শহিদুল ইসলাম শাহান, সাবেক আহ্বায়ক স্বেচ্ছাসেবক লীগ মো. সোহবার উদ্দিন, জেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের, আব্দুর রসিদ, সুমন, বাকী প্রমুখ। আলোচনা সভা শেষে উপস্থিত সবার সম্মতিক্রমে মো. আতিয়ার রহমানকে সভাপতি ও মো. আবুল কালামকে সাধারণ সম্পাদক করে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। সম্মেলন সাফল্য করার সহযোগিতায় ছিলেন রমজান আলী, জয়নাল, আতিয়ার রহমান মুক্তিযোদ্ধা, হোসেন, নকিব, সুমন, হাবিব, মুছাব আলী, ওয়াছদ্দি মিয়া, পটলা শেখ, ইবাদ আলী, ধুলন, রেজাউল হক, মকবুল হোসেন, হাফিজ মিয়াসহ ২ নম্বর ওয়ার্ডের নেতারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)