সকল প্রকার রেনিটিডিন ওষুধ বিক্রিতে নিষেধাজ্ঞা

আপলোড তারিখঃ 2019-11-16 ইং
সকল প্রকার রেনিটিডিন ওষুধ বিক্রিতে নিষেধাজ্ঞা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: দেশে সকল প্রকার রেনিটিডিন জাতীয় ওষুধ উৎপাদন, বিক্রি, বিতরণ ও রফতানি স্থগিত ঘোষণা করেছে ওষুধ প্রশাসন অধিদফতর। গত বৃহস্পতিবার এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে সরকারি প্রতিষ্ঠানটি। ভারত থেকে আমদানি করা কাঁচামালে গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি এন-নিট্রোসডিমিথাইলামাইন (এনডিএমএ) পাওয়ার পরে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেসার্স সারাকা ল্যাবরেটরিজ লিমিটেড, ভারত এবং মেসার্স এসএমএস লাইফসাইন্স, ভারত থেকে আমদানি করা রেনিটিডিন হাইড্রোক্লোরাইড কাঁচামাল (এপিআই) এবং উক্ত কাঁচামাল দ্বারা উৎপাদিত ফিনিশড প্রোডাক্ট-এর নমুনা অত্র অধিদফতরের ব্যবস্থাপনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক্রিডিটেড ল্যাবরেটরিতে পরীক্ষা ও বিশ্লেষণ করা হয়। পরীক্ষার ফলাফলে পরীক্ষাকৃত কাঁচামাল ও ফিনিশড প্রোডাক্টে এনডিএমএ ইউপিওরিটি গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে দেশে সকল প্রকার রেনিটিডিন জাতীয় ওষুধের উৎপাদন, বিক্রি, বিতরণ ও রফতানি স্থগিত করা হলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)