আন্তজেলা সব রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তি চরমে!

আপলোড তারিখঃ 2019-11-16 ইং
আন্তজেলা সব রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তি চরমে! ছবির ক্যাপশন:
নতুন সড়ক ও পরিবহন আইন সংশোধনের দাবিতে মেহেরপুরে শ্রমিকদের ধর্মঘট মেহেরপুর অফিস: সড়ক ও পরিবহন চলাচলের নতুন আইন সংশোধনের দাবিতে মেহেরপুরে গতকাল শুক্রবার সকাল থেকে আন্তজেলা বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস শ্রমিক ইউনিয়ন ও চালককেরা। ১ নভেম্বর থেকে চালু হওয়া সরকারের নতুন সড়ক ও পরিবহন আইন সংশোধনের দাবিতে ধর্মঘট পালন করছে মোটর শ্রমিককেরা। এদিকে, হঠাৎ করে আন্তজেলা বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। প্রয়োজনের তাগিদে অনেকে অবৈধ যান আলগামন, নছিমন, করিমন ও ইজিবাইকে বিভিন্ন পথে তাঁরা তাঁদের গন্তব্যে রওনা দিচ্ছেন। সকালে সাধারণ যাত্রীরা টার্মিনালগুলোতে এসে বাস না পেয়ে বিভিন্ন অবৈধ যানবাহন ব্যবহার করে জীবনের ঝুঁকি নিয়ে তাঁদের গন্তব্য স্থানে যাচ্ছেন। মেহেরপুরের কয়েকজন বাসচালক জানান, ‘এ আইনের আওতায় জীবনের ঝুঁকি নিয়ে পরিবহন ও বাস চালানো আমাদের পক্ষে সম্ভব নয়। যে কারণে আমরা বাস চলাচল বন্ধ করে রেখেছি।’ শুক্রবার সকালের দিকে কয়েকটি বাস ঢাকার উদ্দেশ্যে পরিবহন ছেড়ে গেলেও আজ থেকে দূরপাল্লার বাস বন্ধ রাখবেন বলে শ্রমিকেরা জানান। শ্রমিকদের দাবি, নতুন আইনের সংশোধন ও তাঁদের নিরাপত্তা নিশ্চিত হলে আবার স্বাভাবিকভাবে তাঁরা গাড়ি চালাবেন। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, ‘বর্তমানে নতুন যে আইন তৈরি হয়েছে, সে আইনে আমাদের চালকেরা আর গাড়ি চালাতে চাইছেন না। নতুন আইনে দুর্ঘটনার কারণে একজন চালকের পাঁচ লাখ টাকা জরিমানা। এর প্রতিবাদে শ্রমিকেরা সকাল থেকে মেহেরপুর-চুয়াডাঙ্গা, মেহেরপুর-কুষ্টিয়া ও মুজিবনগরসহ আন্তজেলা রুটের সব বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)